বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৫৩ Time View

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটি বলেছে, হামলায় বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংককে লক্ষ্য করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে।”

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

সৌদি আরবে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category