মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে নিহত ৫ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ-যুবলীগের ১৯ জন গ্রেফতার

রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৫২ Time View

পর্দার প্রেমকে বাস্তবের সম্পর্কে রূপ দিয়েছেন দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

তাদের বিয়ে নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বিজয়-রাশমিকার বিয়ের ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বর-কনের গায়ে থাকা গয়না নিয়ে। বর-কনের শরীরজুড়ে ছিল বিপুল স্বর্ণালঙ্কার।

ভারতীয় গণমাধ্যম বলছে, এই তারকা দম্পতির বিয়ের গহনাগুলো তৈরি করেছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস। বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ কাসু মালা, যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা।

মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ হাতপদ্ম। জানা গেছে, সব মিলিয়ে কনের গায়ে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণ ।

গহনা পরায় পিছিয়ে ছিলেন না বর বিজয় দেবরাকোন্ডাও। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা বাহুবলী সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি ছিল আলোচনার কেন্দ্রে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।

বর্তমানে বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘টক অব দ্য টাউন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category