মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সিডনিতে বৈশাখী মেলা আগামী ১১ই এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ এপ্রিল। এদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উৎসবমুখর আয়োজন।
বাংলা নববর্ষ ১৪৩৩ কে সামনে রেখক ওয়ালি পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে । প্রতিবছরের মতো এবারও বাঙালির ঐতিহ্য, স্বাদ-সংস্কৃতি ও নিজস্ব জীবনচর্চাকে ঘিরে বসবে এক বর্ণাঢ্য মহা মিলনমেলা।

অনুষ্ঠানটি আয়োজন করবে গানচিল মিউজিক। এতে টাইটেল স্পন্সর থাকছে নিরালা হোল্ডিংস এবং প্রধান স্পন্সর থাকছে রাইন এন্ড হর্ন ইঙ্গেলবার্ন। এছাড়াও সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ ট্রাভেলস।

বাঙালির উৎসবমুখর এ মেলায় থাকছে সাংস্কৃতিক আয়োজন, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের স্টল, শিশুদের বিভিন্ন রাইডসহ নানা আয়োজন। উইমেন কাউন্সিল ইনক এর সহযোগিতায় আয়োজিত এ মেলায় যুক্ত রয়েছে ক্যান্টারবেরি ব্যাংকসটাউন কাউন্সিল।

গানচিল মিউজিকের পক্ষে সঞ্জয় টাবু জানান, মেলাটিকে সফল করতে বৈশাখী মেলা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্টল ও স্পন্সরশিপের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন 0432 634 212 নম্বরে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে নাহিদা সুলতানার সাথে (0402 609 839)।

-সংবাদ বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

More News Of This Category