বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

লেভান্তেকে হারিয়ে এক নম্বরে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৯ Time View

এক বছরেরও বেশি সময় পর ফ্রেঙ্কি ডি ইয়াং গোল করলেন। ফারমিন লোপেজের জোরালো শট কাঁপাল জাল। লেভান্তের বিপক্ষে সহজ জয়ে লা লিগার শীর্ষে ফিরে রিয়াল মাদ্রিদকে চাপে রাখল বার্সেলোনা।

মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে জিততে হয়েছিল হ্যান্সি ফ্লিকের দলকে। এবার তারা জিতল ৩-০ গোলে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারের সুযোগ কাজে লাগিয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে চূড়ায় কাতালান জায়ান্টরা।

অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার কাছে টানা পরাজয় বার্সার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিল। ৪ মিনিটের মাথায় মার্ক বার্নালের গোলে তা ফিরে পায় তারা। ন্যু ক্যাম্পে গোলমুখ খোলার পর প্রথমার্ধে ব্যবধান ২-০ করে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩২ মিনিটে ডি ইয়াংয়ের গোলটি ছিল ২০২৫ সালের জানুয়ারির পর প্রথম।

বেঞ্চ থেকে উঠে এসে লোপেজ ম্যাচ মুঠোয় এনে দেন। ৮১ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া তার শট ছিল অপ্রতিরোধ্য।

২৫ ম্যাচে ২০তম জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রিয়াল (৬০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category