বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের সিডনিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এজিএম, নতুন কমিটি ঘোষণা অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্পবেলটাউন ঈগলসের প্রথম হাইকিং, হাঁটায় স্বাস্থ্য ও সম্প্রীতির বার্তা নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩ শিক্ষার্থী দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে যেসব রুটে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৪ শ্রমিক আটক একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে

জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ মারা গেছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭২৭ Time View

আশি ও নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকাল খালিদ আজ সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার তাঁর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।হাসপাতাল থেকে জানা যায়, সন্ধ্যায় হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া

খালিদের গাওয়া বহু জনপ্রিয় গানের মধ্যে ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ উল্লেখযোগ্য।

বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্রের নাম খালিদ, যিনি চাইমের খালিদ নামে পরিচিত।
গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।
১৯৮৭ সালে সারগাম থেকে প্রকাশিত ‘চাইম’ এর প্রথম অ্যালবাম (সেলফ টাইটেলড) দিয়ে যাত্রা শুরু তাঁর। চাইমের ব্যান্ড অ্যালবামের চেয়ে খালিদ জনপ্রিয় হয়ে যান ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে। মূলত খালিদ তাঁর জনপ্রিয়তা ধরে রাখেন ব্যান্ড মিক্সড অ্যালবাম দিয়ে।

বহুদিন যাবত সংগীত জগত থেকে দুরে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। মাঝেমধ্যে খালিদ দেশে আসতেন। এবারের আসা তার শেষ আসায় পরিনত হলো।সবাইকে রেখে পাড়ি জমালেন না ফেরার দেশে। “কোনো কারনেই ফেরানো গেলো না তাকে……..”

Please Share This Post in Your Social Media

More News Of This Category