সিডনির সংগীতপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির শুরুতেই এক বিশেষ সন্ধ্যার ডাক।
আগামী ৭ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা ৬:৩০টায় ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবের অডিটোরিয়ামে মঞ্চে ফিরছেন ডক্টর এহসান আহমেদ গানে গানে মন ভরাতে, ব্যস্ত শহুরে জীবনের ক্লান্তি ঝেড়ে ফেলতে।
এই সংগীত সন্ধ্যার নাম “Wood Night” শুনতেই কৌতূহল জাগে, তাই না?
এহসান আহমেদের ভাষায়, বিশ্বের বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির নামের শেষেই আছে ‘wood’ ঢাকার ডালিউড, ভারতের বলিউড, আমেরিকার হলিউড। এই তিন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও কালজয়ী গানের ভাণ্ডার থেকেই বেছে নেওয়া হয়েছে এবারের আয়োজনের গানগুলো।
মঞ্চে এহসানের সঙ্গে থাকছেন গিটারে সোহেল খান ও সোহেল আমিন, আর ড্রামে সৈকত এক কথায় শক্তিশালী লাইভ সেটআপ। দুই ঘণ্টার এই কনসার্টে এমনভাবে সাজানো গান থাকবে, যেখানে এক মুহূর্তের জন্যও একঘেয়েমি ঢুকে পড়ার সুযোগ নেই।
ডক্টর এহসান আহমেদ শুধু একজন গায়ক নন তিনি একাধারে শিক্ষাবিদ, গবেষক ও সংগীতসাধক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্সে পড়াশোনা, এরপর এমবিএ এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে ডক্টরেট এই দীর্ঘ শিক্ষাজীবনের পাশাপাশি শৈশব থেকেই গানের সঙ্গে তার গভীর সম্পর্ক।
মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াকালীন নিয়মিত সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া, কলেজ শেষে ঢাকায় ব্যান্ড গঠন সব মিলিয়ে গান তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
বর্তমানে সিডনিতে তিনি পরিচালনা করছেন ‘গানপোকা’ মিউজিক ব্যান্ড, যারা প্রতি বছর ভিন্ন ভিন্ন থিমে একটি করে ব্যতিক্রমী সংগীত আয়োজন করে থাকে। “Wood Night” সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।
এহসান আহমেদ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “এই অনুষ্ঠানের প্রতিটি গান শ্রোতাদের ভালো লাগবেই। আমরা মন দিয়েই নির্বাচন করেছি। দেখা হবে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়।”
টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দেরি না করে এখনই ভিজিট করুন deshievents.com.au
অথবা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন কানিজ আহমেদের সাথে, যিনি হলেন এহসান আহমেদের সকল কাজের প্রেরণা ।
ব্যস্ত সিডনির জীবনে যদি একটু গান, একটু আনন্দ আর পুরোপুরি লাইভ মিউজিকের স্বাদ নিতে চান তাহলে “Wood Night” আপনারই সন্ধ্যা।