মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হতে পারে : জেলেনস্কি সাউথ-ওয়েস্টার্ন সিডনিবাসীর জন্য নতুন সম্ভাবনা: ২৫ অক্টোবর যাত্রীবাহী ফ্লাইট সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বরে দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন

বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View

প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছিলেন অস্ট্রেলিয়ান আরহাম ইসলাম। ২০২৪ সালে নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে লাল-সবুজের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। এরপর তাকে আর বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।

বাংলাদেশে উপেক্ষিত সেই আরহাম এবার ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলে। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলার।

এসবিএস কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর ২০ ডিসেম্বর স্বাগতিক জাপানের শিজুওকা প্রিফেকচারের দলের মুখোমুখি হবে তারা। ২১ ডিসেম্বর জাপানের বিপক্ষেই আসরের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ানরা।

অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলেন আরহাম। কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্সের পরও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্প বা টুর্নামেন্টে ডাক পাননি তিনি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category