সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে অমর একুশে বইমেলা চলছে বিএনপি ও তারেক রহমানকে অস্ট্রেলিয়ার অভিনন্দন ক্যারিবীয় সাগরে কথিত মাদক নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩ বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম : তারেক রহমান এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে : মির্জা ফখরুল গাজীপুরের ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবরকে গুজব বললেন মেয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

মঙ্গলবার সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু খবর ছড়িয়ে পড়ে। টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম মৃত্যুর খবর দেয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতার শোক জানিয়ে পোস্টও দেন। তবে এরপর অভিনেতার মেয়ে এশা দেওল বলেছেন, মৃত্যুর খবরটি গুজব। ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, অভিনেতার অবস্থা স্থিতিশীল।

এক সপ্তাহের বেশি সময় আগে শ্বাসকষ্টের কারণে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল সোমবার সকাল থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। আর অভিনেতাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তবে গতকাল রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাঁকে কেবল রুটিন চেকআপ ও চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তবে এরপর আজ সকাল থেকেই তাঁর মৃত্যুর খবর আসে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে, যা পরে নাকচ করলেন তাঁর মেয়ে এশা দেওল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category