বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৬

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ Time View

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ার কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে আটজন নিহত এবং আরো ২৬ জন আহত হয়েছে।

আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন বলেন, ‘আমাদের আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ২৬ জন আহত হয়েছেন।’

তিনি জানান, উপকূলীয় পর্যটন কেন্দ্রের দিকে যাওয়ার সময় ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়।

তিনি আরও বলেন, এটি এমন একটি মোড়, যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু মনে হচ্ছে বাসটি সেখানে বেপরোয়া গতিতে চলছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।

গভর্নর জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত বা আহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিল কি না তা তিনি উল্লেখ করেননি।

আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category