শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৮ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি ‘মেজর জিয়া বলছি’ বলে কালুরঘাট কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ৯ মাস আমরা যুদ্ধ করেছি বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না, জন্মের জন্য যে লড়াই করেছি তাকে আমরা কোনদিনও অস্বীকার করতে পারি না। আমরা ২৪ ও জুলাইকে যেমন অস্বীকার করতে পারব না  ঠিক একইভাবে ৭১ কেউ অস্বীকার করতে পারব না।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। ওরা সব সময় পিছনে থেকেছে। ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম তখন অনেকেই ইন্ডিয়া চলে গিয়েছিল। কিছু মানুষ দেশে ছিল তবে তারা খুব কষ্টে ছিল। যারা ইন্ডিয়া গিয়েছিল তারা ক্যাম্পে খুব কষ্ট করে ছিল। ১৯৭১ সালে ওরা কিন্তু সমর্থন করেনি। বরং তারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই ধরনের যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কখনো থাকেনি তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি?

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন ১৫ মাসে তিনি এক কোটি মানুষের কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করবেন। এখানে অনেক ছেলে-পেলে আছে যাদের বেশিরভাগেরই কাজ নাই। আর কাজ না থাকলে তারা অন্যদিকে চলে যায়। কেউ জুয়া খেলে, কেউ মাদক খায়। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটাকে একটা বড় সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে একটি শান্তির জায়গায় পরিণত করতে চাই আমরা। অশান্তি-ঘৃণা নয়, একজন আরেকজনকে ঘৃণা করব না। কোনো ধর্মকে কেন্দ্র করে আমরা যেন ঘৃণা না ছড়াই। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে। মুসলমান, মুসলিম ধর্ম পালন করবে। বৌদ্ধ তার ধর্ম পালন করবে। আর খ্রিস্টান তার ধর্ম পালন করবে। এটা তাদের স্বাধীনতা, অধিকার। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করি। যেখানে আমাদের সন্তান যেন ভবিষ্যতে ভালো দেশ পাই। সে চেষ্টা করব আমরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category