শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ খেলাধুলায় সম্প্রীতি, বন্ধনে ঐক্য: ১০ অক্টোবর শুরু অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে

রমজানে বন্ধ থাকছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৬৯ Time View

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা আলাদা প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার এ আদেশ দেয় বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে।

আদালতের এ আদেশের ফলে রমজান মাসজুড়ে বন্ধ থাকছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

চাঁদ দেখা সাপেক্ষে দেশে ১২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। হিজরি ১৪৪৫ সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম।

এ বিষয়ে আইনজীবী এ কে এম ফয়েজ বাসসকে জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন ও হাই স্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করে উচ্চ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category