সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

জাপার চেয়ারম্যান রওশন, ফিরোজ রশীদ নির্বাহী চেয়ারম্যান, মহাসচিব মামুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪৪ Time View

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান রওশন এরশাদ, নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। মহাসচিব নির্বাচিত হয়েছেন কাজী মামুনুর রশীদ।

শনিবার (৯ মার্চ) আইবি চত্বরে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব অনুমোদন দেন ৫ হাজার কাউন্সিল ও ডেলিগেট।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, রাহগীর আল মাহি সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভরায়কে কো-চেয়ারম্যান নির্বাচন করা হয়।

গত ২৮ জানুয়ারি রওশন দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এরপর ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিল আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category