মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে নির্বাচনী রোডম্যাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২২ Time View

জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের চূড়ান্ত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্রের বিন্যাসে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ইসি সচিব জানিয়েছেন, এবার নতুন করে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো না হলেও প্রতিটি কেন্দ্রে ভোটারের ধারণক্ষমতা সমন্বয় করা হবে। এখন থেকে প্রতিটি কেন্দ্রে তিন হাজার ভোটার ভোট দিতে পারবেন এবং প্রতিটি বুথে ৫০০ জনের পরিবর্তে ৬০০ জন করে ভোটার থাকবেন।

একই সঙ্গে আসন সীমানা নির্ধারণের কার্যক্রমও এগিয়ে চলেছে। এ সংক্রান্ত ৮২টি আসনের বিপরীতে আবেদনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আখতার আহমেদ।

এছাড়াও, নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category