শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলায় নিহত ৩৫ সিআরপি পরিদর্শনে কামাল পাশা: প্রতিবন্ধী সেবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতার নতুন সম্ভাবনা যুদ্ধবিরতির মধ্যেও গাজায় এক হাজার প্রাণহানি ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন : মুক্তিযুদ্ধমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু নয় : তারেক রহমান জনগণের টাকা আর পাচার হতে দেবো না : প্রধানমন্ত্রী

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ Time View

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৭ আগস্ট) জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী। নিহতের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেছিলেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সোমবার তাকে আদালতে তোলা হবে জানিয়েছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category