বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩০ Time View

ময়মনসিংহের ফুলবাড়িয়া পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে উপজেলার পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামের আবদুল লতিফের মেয়ে লিজা (৫) ও একই গ্রামের শরীফ তরফদারের ছেলে মিরাজ হাসান তরফদার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করছিলো ইসরাত জাহান লিজা ও মিরাজ হাসান নামের দুই শিশু । গোসলের এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে চলে যায় তারা। পরিবারের লোকজন অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে তাদেরকে পুকুরে পানিতে ভাসমান অবস্থা দেখতে পায়। পরিবার ও স্থানীয় লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category