শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়া‌রি‌তে

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৮৬ Time View

রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সুখবর এসেছে। সদ্য সমাপ্ত ফেব্রুয়া‌রি‌ মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পা‌ঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ ২৩ হাজার ৮০০ কো‌টি টাকা।

ফেব্রুয়া‌রি‌তে আসা প্রবাসীদের এ আয় গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত জুন মা‌সে রে‌মি‌ট‌্যান্স এসে‌ছিল ২২০ কো‌টি ডলার।

রোববার (৩ মার্চ) রেমিট্যান্সের উপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মাসে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার।

গত বছরের (২০২৩) শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স। এর আগে প্রবাসী আয়ে বেশ ভাটা নেমেছিল গত বছরের অনেক মাসে। মার্চ আর জুন ছাড়া কোনো মাসেই ২শ কোটি ডলার আসেনি। কোনো কোনো মাসে রেমিট্যান্স নেমে গিয়েছিল দেড়শ কোটি ডলারের নিচে। সেপ্টেম্বর মাসে রেকর্ড সর্বনিম্ন ১৩৩ কোটি ডলার আসে।

সবশেষ অর্থবছরে (২০২২-২৩) মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। তার আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার। যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category