মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে যাওয়ায় নড়াচড়াও করতে পারছেন না অভিনেত্রী নুসরাত সিডনির ইংলবার্নের গ্রেগ পার্সিভাল হলে আগামীকাল ‘শঙ্খনাদ শারদ মেলা ২০২৬’ সিডনিতে বসন্তের রঙে বৃহৎ আয়োজন ‘CCA Spring Fair 2026’ ১১ অক্টোবর ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে সিডনিতে শারদীয় দুর্গোৎসব ঘিরে সিডনি বাঙালি কমিউনিটি ইনকের জমজমাট শারদীয় এক্সিবিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাঙালিয়ানার মিলনমেলা ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী

ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধ করতে বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৯ Time View

প্রতিবেশী বৈরি দুই রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। একটু এদিক-সেদিক হলেই এই দুই রাষ্ট্রের মধ্যে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। তবে এমন পরিস্থিতিতে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডনের।

হোয়াইট হাউজের এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গেও তার ভালো সম্পর্ক আছে এবং সংঘাত নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।

উভয় দেশকে ভালোভাবে চিনেন উল্লেখ করে ট্রাম্প বলেন, সত্যিই অবস্থা খুব ভয়াবহ। আমি চাই, তারা বিষয়টি মিটিয়ে নিক, তারা থামুক।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এখন অন্তত তারা থামবে বলে আশা করছি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।

গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছিল। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে নিহত হয়েছে অন্তত ৩১ জন এবং আহত অর্ধশতাধিক।

পাকিস্তানও ভারতের এই হামলার জবাব দিয়েছে। পাকিস্তানের দাবি, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেইসঙ্গে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা প্রতিজ্ঞা করছি, নিরপরাধ শহীদদের রক্তের বদলা আমরা নেব।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামানোর আহ্বান জানালেন ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category