বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে পারে ২১ মে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৩৫ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি আগামী ২১ মে থেকে শুরু হতে পারে। বরাবরের মতো এবারও ঈদের আগে ট্রেনের ৭ দিনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হতে পারে। সম্ভাব্য ঈদুল আজহার দিন ধরা হয়েছে ৭ জুন।

সোমবার (৫ মে) রেলভবন সূত্রে বিষয়টি জানা গেছে। এ বিষয়ে রেলভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি প্রাথমিক বৈঠকও হয়েছে।

দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষ্যে এবারও বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আগামী ২১ মে বিক্রি হতে পারে ৩১ মে’র ট্রেনের টিকিট। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হতে পারে ৩০ মে থেকে। ওইদিন বিক্রি হতে পারে ৮ জুনের ট্রেনের টিকিট।

আরও জানা গেছে, টিকিট প্রত্যাশীদের সুবিধার্থে এবারও পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট দুপুর ২টায় বিক্রি শুরু হতে পারে। একজন যাত্রী সর্বোচ্চ একটি রুটে একবারই ৪টি টিকিট কিনতে পারবেন। তবে বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category