শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪২১ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, আগামী ৩ মে দেশটিতে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে। শুক্রবার (২৮ মার্চ) এই ঘোষণা দেন আলবানিজ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বিশ্লেষকরা বলছেন, ওশেনিয়া অঞ্চলের দ্বীপ-রাষ্ট্রটির নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জলবায়ু-সংক্রান্ত উদ্যোগ, পরমাণু শক্তি ও আবাসন খাতের পরিস্থিতি। আলবানিজের মধ্য-বামপন্থি লেবার পার্টি ২০২২ সালের মে মাসে ক্ষমতা গ্রহণ করে।

প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারানো কনজারভেটিভ সরকারকে ক্ষমতাচ্যুত করে তার দল। শুরুতে আলবানিজের (৬২) সরকারকে ঘিরে আশা-প্রত্যাশা ও উৎসাহ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে তার দল। তিন বছর মেয়াদের শেষপর্যায়ে এসে আলবানিজের সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category