শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিডনির লাকেম্বা মসজিদে লাউডস্পিকারে আজানের আবেদন, সিদ্ধান্তের অপেক্ষায় মুসলিম কমিউনিটি চীনে বন্যায় প্রাণহানি বেড়ে ১৫৯ অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত বাণিজ্য চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী নুর বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের ভিসা নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত বেড়ে ৪৬, আশংকাজনক দগ্ধ ১২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৫৪ Time View

রাজধানীর বেইলী রোডে একটি বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগিদের অবস্থা পরিদর্শন শেষে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বেইলি রোডে আগুনের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইউনিট ও ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। বর্তমানে বার্ন ইউনিটে ১০ ও ঢামেকে ২ জন ভর্তি আছেন।

মন্ত্রী বলেন, ধোয়ার কারণে শ্বাসনালী পুড়ে গেছে। যারা বের হতে পারে নাই তারা মারা গেছে। আর যারা বের হতে পেরেছে তারা এখনও বেঁচে আছে। তবে কেউই শঙ্কা মুক্ত নন। আমরা চিকিৎসা দিচ্ছি। আমি চিকিৎসকদের সঙ্গে বসে পরিকল্পনা করব কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যায়। তবে সকলের কাছে অনুরোধ যেনো হাসপাতালে ভিড় না করে। প্রধানমন্ত্রী সব রোগীর দায়িত্ব নিয়েছেন। আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category