শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩১১ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া এই ভাষণে তিনি ডোনাল্ড ট্রাম্পের অধীনে একটি ‘বিপজ্জনক গোষ্ঠী’ গড়ে ওঠার কথা বলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন তার ১৫ মিনিটের প্রাইমটাইমে দেওয়া বিদায়ী ভাষণে বলেন, আজ আমেরিকায় বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাবের একটি বিজ্জনক গোষ্ঠী বিকশিত হচ্ছে, প্রকৃতভাবে তা যুক্তরাষ্ট্রের সমগ্র গণতন্ত্রণের জন্য হুমকিস্বরূপ। গোটা কয়েক ধনী লোকের হাতে এমন ক্ষমতা থাকা দেশের জন্য ভয়াবহ।

ভাষণে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।

বাইডেন বলেন, ‘২৪এর নির্বাচনে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এর মালিক, ইলন মাস্ক ট্রাম্পকে জয়ী করতে সাহায্য করার জন্য এক চতুর্থাংশ বিলিয়ন ডলার খরচ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ট্রাম্পের উদ্বোধনে প্রচুর পরিমাণে অনুদান দেওয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার অর্জনকে হুমকির মুখে ফেলেছে এই প্রভাবশালী শক্তি ও প্রতিষ্ঠানগুলো।

ভাষণে বাইডেন ফিলিস্তিনের গাজায় ১৫ মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি তার অবদান তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির বিষয়ে গত বছরের মে মাসে একটি প্রস্তাব দিয়েছিলেন। এখন যে চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছে, তা তার প্রস্তাবিত কাঠামোর ওপর ভিত্তি করেই বাস্তবায়িত হচ্ছে।

শেষে তিনি আমেরিকানদের তাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেইসঙ্গে জনগণকে সকল খারাপ কিছু প্রতিহত করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেন।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালের নির্বাচনেও বাইডেন লড়তে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হয়ে ট্রাম্পের কাছে পরাজিত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category