শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

বিজয় দিবসকে কেন্দ্র করে মোদির দাবির জবাব দেবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

বাংলাদেশে টানা নয় মাস মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত চূড়ান্ত বিজয়কে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে দাবি করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার সামাজিক মাধ্যম এক্স–এ একটি বার্তা দেন। তাঁর এই বার্তার জবাব দেবে বাংলাদেশ সরকার।

আজ মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, ‘নরেন্দ্র মোদির টুইটের (বর্তমান এক্স) বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর মতো করে একটি জিনিস বলেছেন। আমরা আমাদের মতো করে বলব।’

মোদি এক্স–এ দেওয়া বার্তায় ‘১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়ে’ যেসব সৈনিক আত্মত্যাগ করেছেন ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তাঁদের প্রতি সম্মান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category