বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৯২ Time View

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি।

শুক্রবার (১৫ নভেম্বর) ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। এর আগে এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

নেপাল সরকার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা মো. ফওজুল কবির খান, ভারতের বিদ্যুৎ এবং গৃহায়ণ এবং নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাদকা যৌথভাবে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করেন।

নয়াদিল্লির এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই ‘ঐতিহাসিক’ মুহূর্তটি প্রথম ত্রিপক্ষীয় বিদ্যুৎ সরবরাহ, যা ভারতীয় গ্রিডের মাধ্যমে পাঠানো হচ্ছে।’ এতে বিদ্যুৎ খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়বে বলে আশা করছে তারা।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদমাধ্যম সিনহুয়াকে বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category