বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননের বালবেকে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৬০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২২ Time View

লেবাননের বালবেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ইসরায়েল এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের পূর্বাঞ্চলে পূর্ব বেকা উপত্যকার বালবেকের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীর নিরলস হামলায় এ পর্যন্ত ২৭১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২৭ জন শিশু। আহত হয়েছেন ১২ হাজার ৫৯২ জন।

হতাহতের এই পরিসংখ্যান এখনও প্রাথমিক বলে মনে করা হচ্ছে। কারণ এখনো উদ্ধার তৎপরতা চলমান আছে। নিহত ৬০ জনের মধ্যে বালবেক শহরের পশ্চিমে আইন আল আলাক নামক স্থানে কমপক্ষে ১৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category