শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ খেলাধুলায় সম্প্রীতি, বন্ধনে ঐক্য: ১০ অক্টোবর শুরু অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান কারাগারে

কুষ্টিয়ায় বজ্রপাতে তিন কৃষকসহ চারজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৬০ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে উপজেলার হোসেনাবাদ এলাকার মাঠে তিনজন কৃষক ও পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকায় একজন গৃহিণী মারা গেছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- হোসেনাবাদ এলাকার কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ এবং পার্শ্ববর্তী ফারাকপুর বটতলা এলাকার গৃহিণী জহুরা খাতুন।

দৌলতপুর থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় মাঠে তিনজন কৃষক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। একই সময় পার্শ্ববর্তী এলাকায় জহুরা খাতুন নামের এক গৃহিণী মারা গেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category