রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০ কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ময়মনসিংহে ভারতীয় মদসহ গ্রেফতার রিপন কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

ময়মনসিংহে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার রিপন হোসেনকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রিপন হোসেন জেলার ফুলপুর উপজেলার চকনাপাড়া গ্রামের মো. ইলিয়াস উদ্দিনের ছেলে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জানতে পারি যে, মাদক কারবারি রিপন বিপুল পরিমাণ মদ নিয়ে শম্ভুগঞ্জ-পাটগুদাম ব্রীজ মোড় সড়কের টুল ঘরের পাশের রাস্তায় মদ বেচাকেনা করতে এসেছে। এমন সংবাদ পেয়ে সাথে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদসহ রিপন হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রিপন হোসেনকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category