বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

কবি জসীমউদদীন পরিষদের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ Time View

গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে গোয়ালচামুট মোল্লাবাড়ি সড়কস্ত ফরিদপুর বর্ণমালা সাহিত্য পরিষদ কার্যালয়ে কবি জসীমউদদীন পরিষদের নির্বাহী পরিষদের সভা কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ফরিদপুরের প্রয়াত ১৭ জন কবি সাহিত্যিকের স্মরণে স্মরণ সভা শারদীয় দুর্গাপূজার কারণে ৪ ঠা অক্টোবরের পরিবর্তে আগামী ১৮ অক্টোবর শুক্রবার বিকেল তিনটা ৩০ মিনিটে জেলা পরিষদের দ্বিতীয় তলায় মঞ্চে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় পর্বে কবি সাহিত্যিকদের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠ। অংশগ্রহণ করেন কবিক্রম আবু জাফর দিলু, সফিক ইসলাম, নিলয় বিশ্বাস, হারুন অর রশিদ, আরিফ রহমান, ফরিদা সুলতানা, কে এম আজিজুর রহমান, ইলহাম আজিজ, জাকিয়া সুলতানা শিল্পী, বাহারুল ইসলাম বাহার ও মোহাম্মদ রোকনউদ্দিন। কবি কে. এম. আজিজুর রহমানের প্রকাশিত গ্রন্থ কবি নিলয় বিশ্বাস ও শোভা রানী বিশ্বাসকে প্রদান করেন।
সবশেষে সংগীত পরিবেশন করেন পরিষদের সাংস্কৃতিক সচিব শরীফ সোহান, কবি শোভারানী বিশ্বাস, গীতিকার জাহিদ শেখ, কবি কে. এম. আজিজুর রহমান, কবি ফরিদা সুলতানা ও মোহাম্মদ আক্কাস মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category