শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা সিডনির ম্যাককুয়ারি ফিল্ডসে ‘মিস্টার পারফেক্ট’-এর কমিউনিটি আড্ডার এক বছর পূর্তি সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নিহত ৩, আহত ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন নারী শিশু আরও ৯ জন। মারা গেছে গবাদি পশু। বজ্রপাতে বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্থানে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে তীব্র তাপদাহের পর বৃষ্টি শুরু হলে ঠাকুরগাঁও সদর উপজেলা ও বালিয়াডাঙ্গী উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম (১৭), নজরুল ইসলামের ছেলে মুনির ইসলাম (২৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আতাউর রহমান (২৩)।

আহতরা হলেন আমজানখোর ইউনিয়নের ৭ বছর বয়সী শিশু রুমান, ১৩ বছর বয়সী কিশোর রানা, ১০ বছর বয়সী শিশু সাকিবুল, ফুলতলা গ্রামের ৮ বছর বয়সী শিশু ফয়সাল, উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এছাড়াও সদর উপজেলার আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, বজ্রপাতে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে তিনজন নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category