শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ Time View

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ৮ ম্যাচেই ৪টি হারের দেখা পেয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের যখন এই অবস্থা তখন তো এই কথাটা বলতেই হয়, সময়টা বড্ড কঠিন যাচ্ছে সেলেসাওদের। যেন এক দুঃসময়ের বিশ্বকাপ বাছাইয়ের মৌসুম পার করছে ব্রাজিল!

সবশেষ আজকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছে ব্রাজিল। এতে বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে পয়েন্ট তালিকায় ব্রাজিলের অবস্থান পাঁচে। দলের এমন ধারাবাহিক বাজে পারফর্মের কারণে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, ‘আমরা সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি, যারা সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময় কাটছে, আমরা কেবল উন্নতি করতে চাই।’

তবে দ্রুতই ঘুরে দাঁড়াবে দল, এমন বিশ্বাস আছে ভিনির, ‘এখন আমরা কী অবস্থায় আছি, তা বুঝতে পারছি। এই পরিস্থিতি থেকে আমরা ব্রাজিলকে যেকোনো মূল্যে বের করব। এখন আমাদের বাড়ি ফিরতে হবে এবং ভাবতে হবে, ভালো খেলার জন্য কী করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category