শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরামের আয়োজনে স্বাস্থ্য বিষয়ক আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ Time View
3

অস্ট্রেলিয়ার সিডনিতে ফাদার্স ডে উপলক্ষে গত ১ সেপ্টেম্বর (রবিবার) অস্ট্রেলিয়া-বাংলাদেশ হেলথ ফোরাম (এবিএইচএফ) ইনক ‘মিট মাই সুপার হিরো‘ শিরোনামে পুরুষদের স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্র‍্যাক্টিশনার ডা: মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি, হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা, পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী, কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল।

দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা: সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াস্টিক ডা: সামিয়া আরেফিন। ছেলেদের স্বাস্থ্য বিষয়ে অস্ট্রেলিয়াতে অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা নিয়ে আলোচনা করেন ডা: শ্যাডী ওসমা।

একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা: ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা: নাহিদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আগত শিশুরা তাদের বাবাদের উদ্দেশ্য করে নানা রকম গল্প গল্পে অংশ নেয়। বড়রাও তাদের বাবার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবাই কে ধন্যবাদ জানান, ডা: রুমানা আফরোজ ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান।

অনুষ্ঠানে সকলকে বৈকালিক খাবার সরবরাহ করেন দি রয়াল প্ল্যাটার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রোজেস এন্ড রিবনস ইভেন্টস। ফটোগ্রাফিতে ফটোলিয়ার আকাশ দে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category