রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৫ Time View

আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। প্রবাসে অবস্থানরত রেমিট্যান্সযোদ্ধা এবং দেশের ভেতরে ডাকযোগে ভোটাররা অংশগ্রহণ করায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রবাসী ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, প্রবাসীদের জন্য পাঠানো ব্যালটের একটি বড় অংশ এরইমধ্যে গন্তব্যে পৌঁছেছে। এখন পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। ৫ লাখ ২৬ হাজার ৮ জন ভোটার তাদের ব্যালট হাতে পেয়েছেন। এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ভোট দেওয়ার পর ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এছাড়া ৩ লাখ ৭৯ হাজার ৯২৪টি ব্যালট এরইমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে এবং রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ৭ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন।

অন্যদিকে, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের (Internal Coded Postal Vote) মাধ্যমে ভোট দিচ্ছেন, তাদের কার্যক্রমও সমানতালে চলছে। অভ্যন্তরে মোট ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট ভোটারদের নিকট প্রেরণ করেছে। ২ লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং এর মধ্যে ২ লাখ ১১ হাজার ১২২ জন তাদের ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন ভোটার তাদের ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট বুঝে পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category