রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বালিকা বিদ্যালয়ে বোমাবর্ষণে নিহত বেড়ে ৪০ প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে : তথ্যমন্ত্রী পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া দূতাবাসে ইসলামী আন্দোলনের নেতারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৮০ Time View

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাসের আমন্ত্রণে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল দূতাবাসের ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী।

এদিকে মঙ্গলবার (২৭ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিপদের সময়ে ধৈর্যধারণ করা মুমিনের চরিত্র। অস্থির হলে চলবে না, তাই ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরসের অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

বেলা সাড়ে ১১টায় সোনাইমুড়ী আলিয়া হামিদিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১টায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ, দুপুর ২টায় সেনবাগ উপজেলা গেট মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজখবর নিয়ে ত্রাণ বিতরণ, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category