সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার : মাহদী আমিন দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে : প্রধানমন্ত্রী ভারতীয় সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটলো। আশা ভোঁসলে আর নেই। সিডনির ওয়ালি পার্কে এ বছরের সর্ববৃহৎ বৈশাখী আয়োজন “নিরালা হোল্ডিংস বৈশাখী মেলা ২০২৬”—গাংচিল মিউজিকের উদ্যোগে রূপ নেয় প্রবাসী বাঙালির এক মহামিলনে ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন!

নারায়ণগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন ১৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪৫ Time View
13

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন ১৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। তবে  আগুনের ঘটনায় স্বজনদের দাবির ভিত্তিতে নিখোঁজের তালিকা করছে ফায়ার সার্ভিস। এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ১৮৭ জনের তালিকায় নাম লিখিয়েছেন স্বজনরা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুনে এখনও দাউ দাউ করে পুড়ছে কারখানাটি।

জানা যায়, ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন, ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে যোগ দেয় ১২টি ইউনিট। এ ছাড়া ভবনটির ভেতরে ৩শ থেকে ৪শ’র মতো লোক আটকা পড়ে আছেন বলে স্থানীয় লোকজন দাবি করেছেন। তারা জানান, রোববার বিকেল ৩টার দিকে প্রায় ১ হাজার থেকে ১২শ’র মতো লোক লুটপাটের জন্য গাজী টায়ারে ঢুকে ভাঙচুর করতে থাকেন। এরপর রাত ১০টার দিকে লুটপাটের সময় আগুনের সূত্রপাত হয়।

গাজী টায়ারের কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, আগুন লাগা ওই ভবনে প্রচুর পরিমাণে কেমিক্যাল মজুদ ছিল।

আগুনে আটকে পড়া নিখোঁজ লোকদের পরিবার-পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকা। এ সময় তাদের দাবির ভিত্তিতে নিখোঁজের তালিকা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে। এতে আশপাশের এলাকায় শিল্প কারখানা ও বাড়িঘরের লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করছে।

ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম (প্রশিক্ষণ) বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারটি জটিল হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে কতক্ষণ লাগবে, এটা এখনো নিশ্চিত করা যায়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category