সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

সাবেক বিচারপতি মানিক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৮১ Time View

আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভারতে পালানোর সময় সীমান্তে বিজিবি তাকে আটক করে।
বিজিবির সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিষয়ে জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বিজিবি এখনো আমাদেরকে কিছু জানায়নি। আমরাও আপনাদের মতো খবর পেয়েছি।

এব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি। তবে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার নাজিম উদ্দীন।

এর আগে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক এই বিচারপতির বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মানিক। তিনি বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের চর’। জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয়ে মিথ্যাচারসহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি। যা প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়। তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আই-তে প্রচারিত টকশোতে মানিক ঔদ্ধত্য ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করেন, যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category