শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল-২০২৬ সংসদে পাস ফাগুন হাওয়ার মিউজিক্যাল ধামাকা! ইমরান মাহমুদুল প্রথমবার সিডনির মঞ্চে! গান আর ভালোবাসায় ভরপুর আয়োজন! সিডনিতে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের গ্লোবাল রিইউনিয়ন গ্র্যান্ড ডিনার ও গালা নাইট অনুষ্ঠিত হাদি হত্যার মামলার আসামী ফয়সাল করিমকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

সিডনিতে বাংলাদেশ লেডিস ক্লাবের আয়োজনে মীনা বাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৪৬ Time View
3

অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১৭ আগস্ট (শনিবার) ৩য় বারের মতো মীনা বাজার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে সিডনির ইঙ্গেলবার্ন কমিউনিটি সেন্টারে এই মিনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।

বিনামূল্যে প্রবেশ ও গাড়ি পার্কিং সুবিধাসহ সজ্জিত মীনা বাজার প্রাঙ্গনে প্রচুর দর্শক সমাবেশ ছিল। আনন্দ উল্লাস, রকমারি পোশাকের স্টল, মুখরোচক খাবার ও গহনার স্টল সহ অনুষ্ঠান প্রাঙ্গন এক টুকরো বাংলাদেশে পরিনত হয়।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ও জেনারেল সেক্রেটারি শিরীন আখতার মুন্নি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজার থেকে সংগৃহিত অর্থ ইঙ্গেলবার্ন রোটারী ক্লাবের মাধ্যমে ডেইজ ফর গার্লসকে ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন এবং বাংলাদেশের নারী ও মেয়েদের জন্য অত্যাবশ্যক স্বাস্থ্য তথ্য সরবরাহের কাজে ব্যয় করা হবে। এছাড়াও গাজা চিলড্রেনস ফান্ডে (যেমন, স্কুল, স্বাস্থ্য ক্লিনিক, কমিউনিটি সুবিধা, শিক্ষা, পোশাক) অনুদান সহ নারী ও শিশুদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হবে।

সবশেষে আয়োজক কমিটি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category