বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত বাংলাদেশসহ ১৪ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন অভিনেতা সোহেল খান আর নেই ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ভারতের ৪ রাফায়েল উধাও! ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩০৭ Time View

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ওই হামলায় হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করা হয়।

অন্যদিকে কিছুদিন আগে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে পরিস্থিতি খুবই ঘোলাটে।

এছাড়া ইরানের রাজধানী তেহেরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাঈল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category