বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

গ্রিসে ভয়াবহ দাবানল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৮০ Time View

গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলীয় ভারনাভাস গ্রামের ৩৫ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে আগুন ছড়িয়ে পরার ফলে সেখানকার ঘরবাড়ি ও গাছপালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা সোমবার দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা শুরু করেছে।

রোববার (১১ আগস্ট) কর্তৃপক্ষ জানিয়েছে আগুনের শিখা ৮০ ফুটেরও বেশি উচ্চতায় উঠেছে। ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের।
গ্রিসের জাতীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার এথেন্সের ৩০ মাইল উত্তরে ভারনাভাস শহরে আগুনের সূত্রপাত। প্রবল বাতাসের কারণে কয়েক মিনিটের মধ্যে সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়।

ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোগিয়ানিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, রোববার সন্ধ্যায় কোনো কোনো স্থানে আবাসিক ভবনগুলোর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। দাবানলে এথেন্সের ঐতিহাসিক ম্যারাথন শহরও হুমকির মুখে পড়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রবল বাতাসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানকার স্থানীয়দেরও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
দুর্যোগ অব্যাহত থাকতে পারে বলে জনগণকে সতর্ক করেছেন গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলাস।

দাবানল নিয়ন্ত্রণে ৯টি পদাতিক দলবিশিষ্ট ১৬৫ জন কর্মীর একটি বাহিনী কাজ করছে। এ ছাড়া তাদের সঙ্গে ৩০টি বাহন, ৭টি অগ্নিনির্বাপক বিমান ও ৫টি হেলিকপ্টার আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category