বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনির লাকেম্বায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই পথচারীর অবস্থা আশঙ্কাজনক মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রটোকল কমিয়ে আনছে সরকার, এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির আভাস মানুষের আস্থা অর্জনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ায় এইচপি দল দারুণ কিছু করবে বলে আশাবাদী ইমন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৯৩ Time View

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পারভেজ ইমনের ৬৯ আর স্পিনার রাকিবুল হাসানের হ্যাটট্রিকে বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল।

ইমনের ৪৮ বলে ৬৯, শামীমের ২৫ বলে ২৫, ক্যাপ্টেন আকবরের ১৮ বলে ২১-এ ভরে এইচপি করে ৬ উইকেটে ১৭০ রান। পরে দলীয় সংগ্রহ একশই করতে পারেনি অস্ট্রেলিয়ার দলটি। এইচপি দলটি জেতে ৭৭ রানে।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সেভাবে খেলার একদমই পায় না। সেখানে এমন সুযোগ কাজে লাগানো কিংবা এক প্রান্তে আগলে রেখে পারভেজ ইমনের এই ইনিংসে গল্প শুনতেই হচ্ছে।

বিগ ব্যাশের দলটিকে হারিয়ে ইমন বলেন, ‘চেষ্টা ছিল যতক্ষণ ব্যাটিং করব, নিজের প্রসেসে ব্যাটিং করব। একটা সময় দেখা গেছে, আমরা আগে আগে উইকেট হারিয়েছি। তারপর চেষ্টা করেছি অবস্থা বুঝে ব্যাটিং করার। অবশ্যই এটা আমাদের জন্য ভালো একটি জয় ছিল। টুর্নামেন্টের শুরুতেই আমরা ভালো একটি জয় পেয়েছি।

পারভেজের বড় ইনিংসের দিনে তিনটা করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল এবং রাকিবুল। আরেক স্পিনার আলিসেরও দুই উইকেট। রাকিবুল করেছেন হ্যাটট্রিক।

সফরে আকবরদের পরের ম্যাচ পরদিনই। অর্থাৎ সোমবার। প্রতিপক্ষ তাসমানিয়ান টাইগার্স। এই স্টেজে ছয়টা করে ম্যাচ খেলবে দলগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category