সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণকে দেয়া ওয়াদা পালন করছে সরকার : প্রধানমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে অন্তত ২ বছর লাগবে : অর্থমন্ত্রী হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী শাহজাহান চৌধুরীর ইন্তেকাল, আজ জানাজা ও দাফন সিডনিতে বাংলাদেশি এ কে এম কামরুল ইসলামের মৃত্যু, আজ জানাজা ও দাফন সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ৬

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩১৬ Time View

দিনাজপুরে আমবোঝাই ট্রাকের সঙ্গে নাবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিএপাটি গ্রামের সুরা ইসলামের ছেলে হাসু ( ২৮), বাসের সুপারভাইজার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মিলরোড এলাকার লক্ষণ বাহাদুরের  ছেলে রাজেশ বাহাদুর (৩০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানেশ আলীর ছেলে  মোহাম্মদ আলী (৫২), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খোচনা গ্রামের মমিনুর ইসলামের মেয়ে সায়মা মেহনাজ ( ৫), বোচাগঞ্জ উপজেলার জাহিদ হাসানের মেয়ে বিভা ( ১০) ও  দিনাজপুর সদর উপজেলার বিঞ্চপুর গ্রামের সদেশ রায় (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ীগামী আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নাবিল বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত ২৮ জনের মধ্যে গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তিনজন ও পরে একজন মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের সঙ্গে নাবিল বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ ছয়জন নিহত এবং ২০  জনের অধিক আহত হন।  রাস্তা থেকে বাসটিকে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে এবং ট্রাকটিকে আরিয়ান পেট্রোল পাম্পের পাশে রাখা হয়েছে। বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category