বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিডনিতে বাংলাদেশের সিনিয়র সচিবের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১১ Time View

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সিডনিতে ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আবদুল খান রতনেরসভাপতিত্বে মত বিনিময় সভায় ফোরামের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা, অস্ট্রিলিয়া-বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা, বিশ্ব বাজারে বাংলাদেশের বানিজ্য সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনা, আগামী অক্টোবরে সিডনিতে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামে সেক্রেটারি ব্রাইয়েন লাল।
বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন জানান, অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সরকার সহ স্থানীয় প্রায় ৩০ টি চেম্বার অফ কমার্স এর সাথে ফোরাম কাজ করে যাচ্ছে । অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যেকার দিপাক্ষিক বাণিজ্য প্রসারের সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি পোশাক, পাট, ঔষধ, চামড়া ,শিক্ষাএবং আইটি সহ দক্ষ জন শক্তি প্রেরনের ব্যাপারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এই মত বিনিময় সভায় বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার কাউন্সিলর তাহলীল মুন ও কাউন্সিলর রনি চাকমাসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category