বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর-পূর্ব জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ৯০ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামে কসমেটিক সার্জারি করাতে গিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে পার্থের এক মা বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে, শতাধিক প্রাণহানির শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৯৯ Time View

ভূমিধসে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৪ মে) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলীয় কাওকালাম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মাটির নিচে চাপা পড়ে অনেকেই।

এতে আরও বলা হয়, বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় এ ভূমিধস হয়েছে। ফলে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে।

স্থানীয়রা বলছেন, প্রায় তিনশ’ মানুষের মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিতভাবে জানায়নি।

এদিকে ভূমিধসের পর চিকিৎসা দল, সামরিক বাহিনীর সদস্য, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বর্তীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন এএফপিকে জানান, ভূমিধসের জায়গাটি প্রত্যন্ত গ্রামে। সেখানে জরুরি সেবা বা ত্রাণ পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category