শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা

কৃষিখাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৪৩৬ Time View

কৃষিখাতে প্রযুক্তিগত দক্ষতা থাকায় কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। কারণ আমাদের জমি কমছে, আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত।

মঙ্গলবার (২১ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওং সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে, কারণ গত ১৫ বছরে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদন আরও বাড়াতে সাহায্য করতে পারে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category