শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঈদুল আজহার ছুটির আগেই বেতন-বোনাস দেয়ার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৩ Time View

পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গার্মেন্টসসহ সব সেক্টরের শ্রমিকদের উৎসব ভাতাসহ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (১৫ মে) শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভা শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শ্রমিকদের ঈদের ছুটি যাতে দীর্ঘ ও স্বস্তিদায়ক হয়, এ বিষয়ে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনা ও সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই বা কারখানাগুলো লে-অফ করতে পারবে না।

তিনি আরও বলেন, সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক সংকট নিরসন সম্ভব হয়েছে। রেশনিং ব্যবস্থা চালুর ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, শ্রম অধিদফতরের মহাপরিচাল মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category