শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিডনিতে নেপালের বন্যায় নিহতদের স্মরণে বহুভাষিক কবিতা সন্ধ্যা সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সিডনিতে বাংলাদেশি কমিউনিটির বৃহৎ বহুসাংস্কৃতিক উৎসব ‘স্প্রিং ফেয়ার ২০২৬’ ১১ অক্টোবর মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সংসদ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুদ খলিলের এমপি প্রার্থিতা ঘোষণা অস্ট্রেলিয়ার ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র মাসুদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দাবি না মানা পর্যন্ত এই লংমার্চ শেষ হবে না: গোলাম পরওয়ার হালান্ডের গোলে কোভেন্ট্রিকে হারিয়ে সিটির টানা ৩ জয় বিএনপি রাজপথে ছিল, গুপ্ত অবস্থায় কিছু করেনি : তারেক রহমান ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৩৪ Time View

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায় পাসের হার ও জিপিএ ফাইভে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে।
রোববার (১২ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানান।

তিনি জানান, চলতি বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে মোট ছাত্রী (৫৯ হাজার ৪৭ জন) বেশি উত্তীর্ণ হয়েছে। এছাড়া ছাত্রদের চেয়ে ১৫ হাজার ৪২৩টি জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্রীরা।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী— ঢাকা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ০৪ শতাংশ, ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরিতে পাসের হার ৮১.৩৮ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬৩ হাজার ৮৪৫ শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিল দুই লাখ ৮৪ হাজার ৬৬৫ জন। এর মধ্যে পাস করেছে ২ লাখ ২৬ হাজার ৭৫৪ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন।

কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২২ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ৭২১ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৭৮ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category