সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৫ নিঃশর্ত ক্ষমা চাইলেন ডিজির সঙ্গে তর্ক করা সেই চিকিৎসক ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসককে অব্যাহতি-শোকজ অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন কাউন্সিলের ‘গিফট অব টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন এ–বি স্ট্রিট লাইব্রেরির স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়ায় ক্যাম্পবেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদযাপন বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল আমরা প্রমাণ করব, অল্প বাজেটে নির্বাচন করা সম্ভব: তাসনিম জারা মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে নতুন নিয়ম ও সময়সূচিতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স

মৃত্যুহীন মেয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৫১৮ Time View
মৃত্যুহীন মেয়ে
তসলিমা নাসরিন
ত্রিপোলির  যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো,
সে আমি,
ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে  বলে হেনস্থা হলো,
সে আমি,
রিয়াদের যে মেয়েটি  দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল,
সে আমি,
কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো,
সে আমি।
দামেস্কের  যে  মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী
সে আমি,
কায়রোর যে মেয়েটিকে খুন করা হলো  বিয়েতে রাজি হয়নি বলে,
সে আমি,
মগাদিশুর যে মেয়েটি শান্তির জন্য পথে নেমেছিল বলে খুন হলো,
সে আমি,
তেহরানের যে মেয়েটিকে  হিজাব পরেনি বলে হত্যা করা হলো,
সে আমি।
আমার দোষ একটিই, আমি মেয়ে।
মেয়ে বলে আমাকে
ঘরবন্দি করা হয়,
আমার নাক চোখ মুখ ঢেকে রাখা হয়,
আড়াল করা হয় আমার ত্বক, আমার চুল,
আমার সর্বাঙ্গ, আমার শরীর,
যেন  শরীর নয়, এ পাপের আড়ত।
আমার দোষ  আমি মেয়ে,
মেয়ে বলে পৃথিবীর রূপ রস গন্ধ  থেকে সরিয়ে রাখা হয় আমাকে,
আমাকে দেখতে দেওয়া হয় না আলো,
আমাকে দাঁড়াতে দেওয়া হয় না দু’পায়ে,
যেন আমি পক্ষাঘাতগ্রস্থ হয়ে জন্মেছি।
অধিকার পেতে চাইলে আমার টুঁটি টিপে ধরা হয়,
অধিকার পেতে চাইলে ধর্মের যাঁতাকলে আমাকে পেষা হয়,
অধিকার পেতে চাইলে আমাকে বেশ্যা বলে গালি দেওয়া হয়,
অধিকার পেতে চাইলে আমার গায়ে পায়ে শেকল পরানো হয়,
অধিকার পেতে চাইলে আমাকে হত্যা করা হয়।
আমাকে আগুনে পোড়ানো হয়।
পুড়ে পুড়ে আমি অঙ্গার হইনি, ইস্পাত হয়েছি।
আমাকে লাথি কষাতে এসো না, চুরমার হয়ে যাবে।
আমার ওপর চাবুক চালাতে এসো না, একটিও কালসিটে দাগ পড়বে না গায়ে,
আমাকে ধর্ষণ করতে এসো না, আমি রক্তাক্ত হবো না।

আমাকে কোপাতে এসো  না, আমার মৃত্যু হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category