বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাসমানিয়ায় সেন্ট হেলেন্সে দাবানল পরিস্থিতি অবনতি: ঘরবাড়ি ধ্বংস, ‘তৎক্ষণাৎ সরে যাওয়ার’ নির্দেশ কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২ শুল্ক বসালে দুই মিনিটেই সমস্যার সমাধান: ট্রাম্প ১১ মাসে বিদেশ গেছে ১০ লাখের বেশি কর্মী ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে আগুন, নিহত ২০ উত্তর-পূর্ব জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প ৯০ হাজার মানুষের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ ভিয়েতনামে কসমেটিক সার্জারি করাতে গিয়ে জীবন-মৃত্যুর লড়াইয়ে পার্থের এক মা বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে মোহাম্মদপুরে মা-মেয়েকে নির্মমভাবে হত্যা আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন। বুধবার (৮ মে) সকাল ১১টার পর আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর- বাসসের।

এছাড়াও এ বছর আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। এছাড়া এদিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২শ ৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫শ ৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬শ ৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনি আরো জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে ৪ হাজার ৩শ ১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮শ ৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১শ ১৭টি হজ-পূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫শ ২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইনস ৪৩টি হজ-পূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category