সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিডনিতে বিজয়া সম্মিলন: উৎসবের আনন্দে সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষার বার্তা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল স্থগিত কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী গেন্ডারিয়া ও জুরাইনে মাদকসহ গ্রেফতার ১৫ নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর : সালাহউদ্দিন আহমদ

দেশজুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৫৯ Time View

দেশজুড়ে চলছে গরমের দাপট। এমন পরিস্থিতিতে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

রোববার (৫ মে) সন্ধ্যায় ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়া আকারে ৪০-৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category