শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৫ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর সিডনিতে এথনিক বাজারের দুর্গাপূজা প্রদর্শনী, সংস্কৃতির সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাণের মেলা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হলভর্তি উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে পালিত হলো ‘আমাদের কথা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী কমিউনিটি সেবায় স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কামাল পাশা

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৬২ Time View

দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘ও অভাগী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সিনেমার এই উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা। যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।

এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন মিথিলা। তবে তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি।

এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি।

ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ‘ও অভাগী’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন—আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category