শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ ধর্মীয় যুব সেবা কর্মসূচির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রীতির বার্তা নিয়ে এক দিনের জন্য সবার জন্য খুলছে মিন্টো মসজিদের দরজা বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে হাজারো শিক্ষার্থী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: জমা পড়েছে ৩ মনোনয়নপত্র চকরিয়ায় বাস-জিটু গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ শপিংমল রাত ৮টা, বিলবোর্ড ৭টার মধ্যে বন্ধ করতে হবে মালয়েশিয়ায় দুই দিনের অভিযানে ৪৬০ বাংলাদেশি গ্রেফতার মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেফতার ৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ২৮৯ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৪০ পিস ইয়াবা, ১৫৫ গ্রাম হেরোইন, ৩৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category