শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩১ সিডনিতে সংগীতের অনন্য সন্ধ্যা: ‘চাঁদের হাটে জলের গান’ বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই ‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ভাষাশহীদের আত্মদান ও নির্দেশিত পথ নিয়ে সিডনিতে একুশে একাডেমীর বিষয়ভিত্তিক আলোচনা সভা নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট অনলাইন আসক্তির নীরব ট্র্যাজেডি: গাজিয়াবাদে নয় তলা থেকে লাফিয়ে প্রাণ গেল তিন কিশোরী বোনের ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৫০ Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২১৪১ পিস ইয়াবা, ১১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১০৫ বোতল ফেন্সিডিল ও ১৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category